Total Members: 1,123

প্রাইম ইউনিভার্সিটি লাইব্রেরীতে একটি পৃথক “Alumni Corner” স্থাপন করার সিদ্ধান্ত

সম্প্রতি প্রাইম ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশিন ও বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ (BoT) এর যৌথ সভায় প্রাইম ইউনিভার্সিটি লাইব্রেরীতে একটি পৃথক “Alumni Corner” স্থাপন করার সিদ্ধান্ত হয়, যেখানে এলামনাইদের উপহার দেওয়া বইসমূহ সংরক্ষিত রাখা হবে। বোর্ড অব ট্রাস্টিজ (BoT) এর সম্মানিত সদস্য জনাব মীর শাহাবউদ্দিন সাহেবের প্রস্তাবে বিওটির সকল সম্মানিত সদস্য একমত পোষন করেন। প্রস্তাবনায় বলা হয় —এলামনাই সদস্যরা যেন প্রত্যেকে অন্তত একটি করে বই বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে উপহার দেন। প্রতিটি বইয়ে দাতার নাম, ব্যাচ এবং প্রাসঙ্গিক তথ্য লিখে রাখা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এলামনাইদের অবদানকে স্মরণীয় করে রাখবে।

এলামনাই সদস্যদের অনুরোধ করা হচ্ছে, নিজেদের পছন্দের একটি বা একাধিক (সাধ্যমত) বই এলামনাই অফিসে জমা দিতে। সংগৃহীত বইগুলো পরবর্তী সভায় আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করবো না, প্রাইম ইউনিভার্সিটির সাথে এলামনাইদের সম্পর্ককেও আরও সুদৃঢ় করবো।

বই সংগ্রহের স্থান: প্রাইম ইউনিভার্সিটি এলামনাই অফিস, কক্ষ নং ১০০২, ১০ম তলা, প্রাইম ইউনিভার্সিটি ক্যাম্পাস।

×
Copyright © 2015-2026 Prime University ALUMNI Association. All rights reserved.
Development by Royal Technologies