Total Members: 1,123

প্রাইম ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন, বোর্ড অব ট্রাষ্টিজ (বিওটি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ সভা অনুষ্ঠিত।

আলহামদুলিল্লাহ, আজ ১৭/১০/২৫ খ্রি: শুক্রবার দুপুর ৩ ঘটিকায় অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রাইম ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশিন, বোর্ড অব ট্রাষ্টিজ (বিওটি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ সভা এলামনাই এসোসিয়েশন’র প্রেসিডেন্ট প্রকৌশলী এস. এম. মেহেদী আকরাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল এডভোকেট ইব্রাহিম খান এর পরিচালনায় ইউনিভার্সিটি বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

এই প্রথম বিওটির অধিকাংশ সম্মানিত সদস্যের সক্রিয় অংশগ্রহন এলামনাই এসোসিয়েশন’র প্রতি বিওটির আস্থা ও বিশ্বাসের ভিতকে আরও সুদৃঢ় করবে।

অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি এজেন্ডা তারা শুনেছেন এবং রেসপন্স করেছেন।

সভায় প্রাইম ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন এর কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে সিনিয়র সহ সভাপতি গোলাম সরোয়ার, সহ সভাপতি হাসানুজ্জামান, কোষাধ্যক্ষ নাহিদ ফারজানা, কার্যকরী সিনিয়র সদস্য আদনান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: রাকিবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মো: মোখলেসুর রহমান বাবু, সাংস্কৃতিক সম্পাদক রাফসান তাসলিম সাবিত, দপ্তর সম্পাদক আবু সাইদ খান, কার্যনির্বাহী সদস্য খালেদ বিন হোসাইন বাবর, কার্যনির্বাহী সদস্য মোয়াজ্জেম হোসেন সাজু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন যুগ্ম সম্পাদক আমির হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান নিশান।

সভায় ছাত্রছাত্রীদের বিভিন্ন সুবিধাদি নিশ্চিত করণে এলামনাই এসোসিয়েশন’র পক্ষ থেকে উত্থাপিত উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলির মধ্যে ছিল — প্রতি সেমেস্টারে বিভাগের তিনজন টপারকে স্কলারশিপ প্রদান, মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের সেমিস্টার ফিতে বিশেষ ছাড়, কর্পোরেট ব্যক্তিত্বদের সাথে সংযোগ স্থাপন ও নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে ইন্টার্নশিপ ও জব প্লেসম্যান্ট বৃদ্ধিতে এক সংগে কাজ করা, ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের জন্য একটি তহবিল গঠন করা এবং ক্যারিয়ার উন্নয়নের জন্য বিভিন্ন সেমিনার, ওয়ার্কসপ আয়োজন করা । বিওটির মাননীয় চেয়ারম্যান, সেক্রেটারি মহোদয় সহ সকল সদস্যগন এলামনাই এসোসিয়েশন’র উত্থাপিত প্রস্তাবনাগুলি আন্তরিকতার সাথে সুবিবেচনার জন্য সম্মত হয়েছেন।

প্রাইম ইউনিভার্সিটিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে সর্বোচ্চ র‍্যাংকিং এ উন্নীত করার জন্য এলামনাই এসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সভার আগে এলামনাই এসোসিয়েশন এর সৌজন্যে বিওটি সদস্য, ভিসি, প্রো-ভিসি, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, কন্ট্রোলার সকলের সম্মানে ভোজসভার আয়োজন করা হয়।

×
Copyright © 2015-2026 Prime University ALUMNI Association. All rights reserved.
Development by Royal Technologies